তাসকিন এর দশ অভারের প্রত্যাশা


তাসকিন আহমেদ বর্তমান বাংলাদেশের পেসার দের মধ্যে অন্যতম। সুদর্শন চেহারা, যথেষ্ট উচ্চতা, ভালো ফিটনেস,বোলিং এর ঝড়ো গতি এর কারণে স্বভাবগতই বলা যায় যে বাংলাদেশের এক সম্ভাবনাময় নয় বরং আস্থার প্রতীকী হচ্ছেন তাসকিন আহমেদ। বোলিং এর গতি টা যথেষ্ট ভালোই সাথে আছে বল ডেলেভারি দেওয়ার এক সুন্দর স্টাইল। কিন্তু বোলিং এ ভেরিয়েশন বলতে হয়ত ভূলেই গেছেন তাসকিন আহমেদ। 
এক লাইনে বার বার বোলিং করে মার খাওয়ার দৃশ্য হয়ত অজানা থাকার প্রশ্নই আসে না। কবে যে ক্যাপ্টেন ওনাকে দিয়ে পুরো দশ অভার বোলিং করিয়েছেন তা মনে করে সত্যিই কষ্টসাধ্য।। ভালো গতির সাথে বাজে লাইন লেন্থ সত্যিই বেমানান। আরে একজন বোলারের সফলতা পাওয়ার জন্য অন্যতম মূল কথা হলো ভেরিয়েশন। তাসকিন আহমেদ এসব দিক দিয়ে যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে যা পেস ডিপার্টমেন্ট এ চিন্তার কারণ হওয়াটাই স্বাভাবিক। দরজার কাছেই চ্যাম্পিয়নস ট্রফি তাই বিষয়টা আরো গুরুতর। 
তাই এই বিষয় গুলো নিয়ে কোচ বিসিবিকে যথেষ্ট যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে। তাহলেই সম্ভব ফিরে পাওয়া আগের সেই তাসকিন আহমেদ কে।।

Comments

Popular posts from this blog

মোস্তাফিজের পাশেই আছেন কাপ্তান মাশরাফি

প্রথম ম্যাচেই থাকবেন নাহ মাশরাফি বিন মর্তুজা