রুবেল নাকি শুভাশিস
শিরোনামটা শুনলে কিছুটা হলেও ভ্রুক্ষেপ করাটা কোন অংশেই অস্বাভাবিক না। স্লো অভার রেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি না থাকায় পেস ডিপার্টমেন্ট নিয়ে কপালে ভাজ পড়ারই কথা। কারণ মাশরাফি না থাকলে পেস বোলিং ডিপার্টমেন্ট নিঃসন্দেহই অনাভিজ্ঞ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে মোস্তাফিজের বাজে ফর্ম ও দলের জন্য চিন্তার এক কারণ। তাই পেস বোলিং নিয়ে একটু ভাবাটাই শ্রেয়।
আয়ারল্যান্ড এর কন্ডিশনে রুবেলই এগিয়ে থাকবে। কারণ রুবেল এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পেসার দের মধ্যে একজন। বিসিবির কিছু নিজস্ব নীতির জন্যই বলা যায় অনেকদিন দলের সাথে নেই ব্লাক টাইগার খ্যাত রুবেল হোসেন।
শুভাশিস এর প্রতি বিসিবির যে ভালোবাসা তা আসলেই প্রশংসা যোগ্য। এটা অবশ্যই ঠিক যে শুভাশিস যথেষ্ট গাইড লাইন্স আর সুযোগ পেলে বাংলাদেশের একজন ভালো মানের বোলার হয়ে উঠবে। মাশরাফি না থাকায় রুবেল হোসেনই তার জায়গাটায় খেলার উপযুক্ত। কারণ ইয়র্কার, বাউন্সিং, বাটারফ্লাই সহ আরো সুন্দর ভাবে নিয়ন্ত্রণ এর সাথে বোলিং করেন রুবেল। কিন্তু প্রস্তুতি ম্যাচে শুভাশিস রায় এর ভালোও পারফরমেন্সও তার জন্য প্লাস পয়েন্ট।
অন্তত এতটুকুই যে কোন ক্রিকেট দর্শকই বলতে পারবেন যে শুধু অভিজ্ঞাতার খাতিরেই নয় ; রুবেল হোসেন একজন সেরা মানের বোলার বর্তমানে। এখন দেখার অপেক্ষা শুধু যে বিসিবি কাকে খেলার প্রথম ম্যাচে অভিজ্ঞ রুবেল হোসেন নাকি নবাগত শুভাশিস রায়!!!

Comments
Post a Comment